গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

পরীক্ষা করা হয় ২৯ হাজার ৭৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। একই সময়ে ৩০ হাজার ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৭৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360