দ্রুতই দেশে ফিরছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ - Shera TV দ্রুতই দেশে ফিরছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ - Shera TV

দ্রুতই দেশে ফিরছেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টার:

ভোলায় আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে ভোলা জেলা পরিষদ হলরুমে ভোলা জেলা ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ ভোলাবাসীর কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু তার সূচনা বক্তবে তোফায়েল আহমেদ ভালো আছেন এবং এখন শুধু বাম হাত ও পায়ে হালকা ব্যথা থাকার কারণে থেরাপি চলছে। সকলের দোয়ায় শিগগিরই তিনি সুস্থ হয়ে আবার ভোলায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বঙ্গবন্ধুর সাবেক রাজনেতিক সচিব বলেন, আমি দেশবাসী ও ভোলার মানুষের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর ইচ্ছেয় অন্য কোনো সমস্যা নেই। পুরনো হাত-পায়ের ব্যথার কারণে থেরাপি চলেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360