ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ - Shera TV ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ - Shera TV

ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিমানবন্দর স্টেশন থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন আসছে বলে জানিয়েছে টঙ্গি জাংশন কর্তৃপক্ষ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360