লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা খুন - Shera TV লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা খুন - Shera TV

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা খুন

অনলাইন ডেস্ক:

দক্ষিণ-পূর্ব লন্ডনে এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষকে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা (২৮) নামে শিক্ষক শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বত্তদের হাতে নিহত হন। সূত্র জানায় সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।

বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি বারে বন্ধুর সঙ্গে হেঁটে দেখা করতে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। শনিবার সকালে একটি পার্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লন্ডন পুলিশের জানিয়েছে, সাবিনা রাত সাড়ে ৮টার দিকে লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

সেরা টিভি

Developed BY: Shera Digital 360