আজ প্রিমিয়ারে আসছে অমিতাভ রেজার 'মুন্সিগিরি' - Shera TV আজ প্রিমিয়ারে আসছে অমিতাভ রেজার 'মুন্সিগিরি' - Shera TV

আজ প্রিমিয়ারে আসছে অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’

বিনোদন ডেস্ক:

দেশের অন্যতম সুদর্শনা এবং সফল চিত্রনায়িকা পূর্ণিমা। সৌন্দর্যে তিনি সময়ের যেকোনো নায়িকাকে টক্কর দিতে সক্ষম। নেটিজেনরা বলে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমা আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন। তার রূপের নদীতে ভাটা নয়, যেন জোয়ারই ফিরে ফিরে আসছে। সেই সৌন্দর্যের কারণেই এবার বিপাকে পড়লেন নায়িকা। তাকে সন্দেহ করছে গোয়েন্দারা।

না, বাস্তবে অবশ্য এমনটা ঘটছে না। নতুন একটি ওয়েব ফিল্মেই এই প্রেক্ষাপট দেখা যাবে। যেটার নাম ‘মুন্সিগিরি’। নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে বেশকিছু রহস্যের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

ট্রেলারে পুরোদস্তুর পুলিশের একজন গোয়েন্দা চরিত্র মাসুদ মুন্সি হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। যিনি একজন সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্বরত। মৃত্যু রহস্য ঘাটতে গিয়ে নানামুখি জটের মুখে চঞ্চল।

শেষ পর্যন্ত কি খুনের রহস্য উদঘাটন করতে পারবেন, নাকি ঘটনা মোড় নিবে অন্য দিকে? জানতে হলে চোখ রাখতে হবে চরকির অ্যাপে!

চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটির ঘোষণা দেয়া হয়। তখন অমিতাভ রেজা জানিয়েছিলেন, এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজি আকারে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বলিউডে যেমন ‘ধুম’, টালিউডের ‘ফেলুদা’ কিংবা হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের মতো করেই নির্মিত হবে ‘মুন্সিগিরি’।

চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা, আহসান হাবিব নাসিম, শবনম ফারিয়া প্রমুখ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360