একসঙ্গে নিখোঁজ ৩ বান্ধবী, থানায় ডায়েরি - Shera TV একসঙ্গে নিখোঁজ ৩ বান্ধবী, থানায় ডায়েরি - Shera TV

একসঙ্গে নিখোঁজ ৩ বান্ধবী, থানায় ডায়েরি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর পল্লবী এলাকা থেকে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার পর তাদের কোনো খোঁজ মিলছে না তাদের পরিবারের অভিযোগ।

নিখোঁজ তিন ছাত্রী হলেন কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার।

এ ঘটনায় শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ছাত্রীর মা। লিখিত অভিযোগে বলা হয়, নিখোঁজ তিনজনই বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। গতকাল তারা নিখোঁজ হয়। মিরপুর-১৪ এলাকায় বসবাস করেন তারা। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন বলে অভিযোগে বলা হয়।

নিখোঁজ এক ছাত্রীর মা লিখিত অভিযোগে আরও বলেন, বাসা থেকে বেরোনোর সময় তার মেয়ে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360