তামিমা ইস্যুতে কথা বলতে চান না নাসির - Shera TV তামিমা ইস্যুতে কথা বলতে চান না নাসির - Shera TV

তামিমা ইস্যুতে কথা বলতে চান না নাসির

অনলাইন ডেস্ক:

কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। তামিমা তার মা সুমি আক্তারের সহযোগিতায় জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। সেই হিসেবে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেওয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ। এমনটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এরই মধ্যে নাসির, তামিমা ও তার মায়ের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন। এই পরিস্থিতির মধ্যে আজ শনিবার নাসির মিরপুর শেরেবাংলার ইনডোরে যান এনসিএলের জন্য ফিটনেস পরীক্ষা দিতে।
মিরপুরে নাসিরের আগমন ক্রিকেটিয় কারণে হলেও তামিমা ইস্যু তার পিছু ছাড়বে না- এটাই স্বাভাবিক। উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করলেন সেই মামলা সম্পর্কে। প্রশ্ন শুনে বেশ চটে না গিয়ে নাসির হাসিমুখেই বলেন, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই। ওই ইস্যু নিয়ে এখন কোনো কথা নয়।’

এদিকে, নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন অনুযায়ী, তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360