সিটি কর্পোরেশন এলাকার ১২ বছর বয়সী শিক্ষার্থীরা পাবে ভ্যাকসিন - Shera TV সিটি কর্পোরেশন এলাকার ১২ বছর বয়সী শিক্ষার্থীরা পাবে ভ্যাকসিন - Shera TV

সিটি কর্পোরেশন এলাকার ১২ বছর বয়সী শিক্ষার্থীরা পাবে ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার:
সারাদেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার (০৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদেরকে টিকা দেওয়ার সুযোগ আছে। সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় আছে।

তিনি আরও বলেন, হয়তো শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে। টিকা কখন, কীভাবে দেওয়া শুরু করতে পারব তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আলোচনা চলছে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360