জামিন পেলেন না শাহরুখ পূত্র আরিয়ান খান - Shera TV জামিন পেলেন না শাহরুখ পূত্র আরিয়ান খান - Shera TV

জামিন পেলেন না শাহরুখ পূত্র আরিয়ান খান

বিনোদন ডেস্ক:

শাহরুখ খানের ছেলে মাদক-কাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়নি। তাকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা প্রয়োজন। শনিবার রাতে আটক হয়েছিলেন আরিয়ান। এনসিবি-র দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করেন আধিকারিকরা। আদালত জানিয়ে দিল, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন তিন জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360