সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি বিএনপি - মির্জা ফখরুল - Shera TV সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি বিএনপি - মির্জা ফখরুল - Shera TV

সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি বিএনপি – মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেই আলোচনা হতে হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক এজেন্ডাতেই।

ফখরুল বলেন, গত নির্বাচনের আগে যে আলোচনা হয়েছে আর এখন যে আলোচনা হবে- তা এক নয়। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার এই একটি এজেন্ডা থাকলে আলোচনা করতে রাজি আছি। আমরা একটা জিনিসই চাই- তা হলো নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। এটা তো কোনো অন্যায় দাবি নয়।

সরকার আলোচনা করতে চাইলে বিএনপি সাড়া দেবে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব বক্তব্য দেন। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360