বিসিবি নির্বাচনে পাপনের হ্যাটট্রিক জয় - Shera TV বিসিবি নির্বাচনে পাপনের হ্যাটট্রিক জয় - Shera TV

বিসিবি নির্বাচনে পাপনের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক:

বিসিবি নির্বাচনে হ্যাটট্রিক জয় পেলেন নাজমুল হাসান পাপন । ক্লাব ক্যাটাগরিতে পাপনসহ জয় পেয়েছেন ১২ পরিচালক। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের নির্বাচন। আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামীকাল।

রাজশাহী বিভাগ থেকে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৭-২ ভোটের ব্যবধানে আবারো জয়ী হয়েছেন সাইফুল আলম স্বপন। ঢাকা বিভাগ থেকে জয়ী হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় আর তানভীর আহমেদ টিটু। ক্যাটেগরি তিন থেকে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে আবারো বিসিবি পরিচালনা পর্ষদে খালেদ মাহমুদ সুজন।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মর্তুজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশীদ নিজাম, মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, মনজুর কাদের, মনজুর আলম মনজু। সাত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন হয়েছে ১৬ পরিচালক পদে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360