যেভাবে ইন্সটল করবেন উইন্ডোজ ১১ - Shera TV যেভাবে ইন্সটল করবেন উইন্ডোজ ১১ - Shera TV

যেভাবে ইন্সটল করবেন উইন্ডোজ ১১

সেরা টেক ডেস্ক:

নির্ধারিত সময়ের আগেই সম্প্রতি মুক্তি পেয়েছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১। তবে সব কম্পিউটারে আদৌ এই অপারেটিং সিস্টেম কাজ করবে কি না, তা বোঝার জন্য একটি সফটওয়্যারও দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের ওয়েবসাইটে ভিজিট করলেই পাওয়া যাবে নতুন এই সংস্করণ ব্যবহারের জন্য কম্পিউটারের ন্যূনতম কর্মক্ষমতা এবং যন্ত্রাংশের তালিকা।
যেভাবে পাবেন নতুন এই অপারেটিং সিস্টেম:

মাইক্রোসফটের ওয়েবসাইটে উইন্ডোজ ১১ লিখে সন্ধান করলেই এটি পাওয়া যাবে। তারপরে সেখানে ‘ডাউনলোড নাও’ নামক বাটন টিপলেই ডাউনলোপ হবে ইনস্টলার ফাইলটি।

নতুন সংস্করণ কী কিনতে হবে?

যারা ইতোমধ্যে উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাদের বিনামূল্যে উইন্ডোজ ১১ ব্যবহার করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। বাকিদের কিনতে হবে এই অপারেটিং সিস্টেম।

নতুন কী আছে এই সংস্করণে?

আগের চেহারা একেবারে বদলে গিয়েছে নতুন সংস্করণে। স্টার্ট বোতামটি আর নিচে নয়, চলে এসেছে টাস্ক বারের মাঝামাঝিতে। উইন্ডোজের ভিতরে থাকা ভিডিও গেমগুলির চেহারাতেও এসেছে পরিবর্তন। অ্যান্ড্রয়েডের বেশ কিছু অ্যাপও এখন এখানে সহজে ব্যবহার করা যাবে।

এছাড়াও সবচেয়ে বড় বদল হয়েছে এর নিরাপত্তা ব্যবস্থায়। আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এই সংস্করণ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360