স্টাফ রিপোর্টার: টানা দুদিন একটি পাজেরো গাড়ী নাবিস্কো মোড়ে পড়েছিলো। ভেতরে ছিলো একটি লাশ। শনিবার রাতে নাবিস্কো মোড়ে গাড়ীর ভেতরে মরদেহের সন্ধান পাওয়া যায়। স্থানীয় মানুষ ও পথচারীদের মধ্যে গাড়ীটি নিয়ে কৌতূহল কাজ করছিল। দুদিন ধরে নাবিস্কো মোড়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি নিয়ে নানা গুঞ্জন শুরু হলে কাছে গিয়ে তারা গাড়িটির জানালা একটু খোলা অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে টের পান গাড়িটির ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তবে মরদেহটির পরিচয় জানা যায়নি।
গাড়িটি ইউডিসিএল নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির অফিস মহাখালি এলাকায়। সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তাকে তার মহাখালির বাসায় নামিয়ে আসার পর থেকে চালক সজলসহ গাড়িটির আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ধানমণ্ডি থানায় তারা একটি জিডি করেন গাড়ি এবং গাড়ির চালক সজলকে উদ্ধারের জন্য। তবে স্থানীয়দের অনেকেই বলছেন, গত দুই দিন ধরেই গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে ছিল। পরে পুলিশকে জানানো হয়েছে।
সেরা টিভি/আকিব