সিদ্ধান্তে অটল শ্রাবন্তী, বিচ্ছের সঙ্গে চান ভরনপোষণ - Shera TV সিদ্ধান্তে অটল শ্রাবন্তী, বিচ্ছের সঙ্গে চান ভরনপোষণ - Shera TV

সিদ্ধান্তে অটল শ্রাবন্তী, বিচ্ছের সঙ্গে চান ভরনপোষণ

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন আলোচনায় রয়েছেন তিনি। রোশান সিংয়ের সঙ্গে তার তৃতীয় বিয়ে ভাঙার পথে। সম্প্রতি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন আদালতে। বিবাদ ভুলে অভিনেত্রী স্ত্রীর সঙ্গে নতুন জীবন চেয়েছিলেন রোশন। স্ত্রীকে ঘরে ফেরাতে গত জুলাই মাসে মামলা করেছিলেন তিনি। কিন্তু শ্রাবন্তী নিজের অবস্থানে অনড়। রোশনের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তিনি। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কোনও ভাবেই আর স্বামীর সঙ্গে থাকতে রাজি নন অভিনেত্রী।

আর শুধু বিচ্ছেদই চাননি তিনি। দাবি করেছেন খোরপোশও। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী। ভারতের গণমাধ্যমকে রোশন বলেছেন, “খোরপোষের মামলার কোনও কাগজপত্র আমার কাছে এসে পৌছয়নি। তাই এ বিষয়ে আমি এখনও কিছু বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।”

রোশন জানিয়েছেন, শ্রাবন্তী তাকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেছেন ঘনিষ্ঠ বৃত্তে। তাকে নাকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এটেছেন অভিনেত্রী। পর্দা-পাড়ার গুঞ্জন, ব্যবসায়ী প্রেমিককে নিয়ে দিব্যি দিন কাটছে তার। শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ বিস্তর। ইনস্টাগ্রামে পরোক্ষ কাজিয়া থেকে আইন-আদালত। কোন দিকে এগোবে রোশন-শ্রাবন্তী সমীকরণ? সেটাই এখন দেখার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360