শূন্য আসনে জাপার মনোনয়ন পেলে জিএম কাদেরের স্ত্রী - Shera TV শূন্য আসনে জাপার মনোনয়ন পেলে জিএম কাদেরের স্ত্রী - Shera TV

শূন্য আসনে জাপার মনোনয়ন পেলে জিএম কাদেরের স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। বুধবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবিধানের নিয়মানুযায়ী দল মনোনীত একক প্রার্থীই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

শেরিফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360