কমল পেঁয়াজ-চিনির আমদানি শুল্ক - Shera TV কমল পেঁয়াজ-চিনির আমদানি শুল্ক - Shera TV

কমল পেঁয়াজ-চিনির আমদানি শুল্ক

স্টাফ রিপোর্টার:

দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ ও চিনির আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, বাজেটে পেঁয়াজ আমদানিতে আরোপ করা ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আর চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আজ থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়েছে। চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর পেঁয়াজের কার্যকর থাকবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

গত ১১ই অক্টোবর পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360