নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক - Shera TV নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক - Shera TV

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু জিহাদি বই। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর জানান, গত রাতে শিমুলিয়া গ্রামে অভিযান চালায় অ্যান্টি টেররিজম ইউনিট। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কনটেন্ট প্রচার করে অনুসারী বাড়ানোর অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, শামীমের বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360