পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করল তরুনী - Shera TV পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করল তরুনী - Shera TV

পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করল তরুনী

অনলাইন ডেস্ক:

পটুয়াখালী সরকারী কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র নাজমুল আকনকে (২৩) অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ওই তরুণীসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ৩ অক্টোবর ভুক্তভোগী নাজমুল বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (মামলা নং সিআর ১০৪৬/২০২১)। মামলায় ইশরাত জাহান পাখি (২৫) নামের ওই তরুণীসহ আরও অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানার ওসিকে এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360