ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি ২০ অক্টোবর - Shera TV ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি ২০ অক্টোবর - Shera TV

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি ২০ অক্টোবর

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর (বুধবার) ছুটি পুননির্ধারিত করা হয়েছে। রোববার ছুটি পুননির্ধারণ করে এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশন্সের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পুননির্ধারণ করা হলো।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুনের নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুননির্ধারিত করবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360