পিঁয়াজের দাম বৃদ্ধিতে কারসাজি ছিল: এফবিসিসিআই - Shera TV পিঁয়াজের দাম বৃদ্ধিতে কারসাজি ছিল: এফবিসিসিআই - Shera TV

পিঁয়াজের দাম বৃদ্ধিতে কারসাজি ছিল: এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার: আপনা-আপনি পিঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়নি। দাম বাড়ানোর পেছনে একটি মহলের কারসাজি ছিল বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয়ার পর পরই পিয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে এসেছে। মাত্র একদিনের ব্যবধানে ১৫ টাকা কমে। এর মানে দাঁড়ায়, দাম বাড়ানোর পেছনে কারসাজি ছিল। রোববার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, পিয়াজের দাম নির্ধারণে বাজারে একটা সমস্যা ছিল। এটি না হলে একদিনে এতো টাকা দাম কমে না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360