যে আরনে ইভ্যালির অর্থ পাচারের বিষয় তদন্ত করবে না দুদক - Shera TV যে আরনে ইভ্যালির অর্থ পাচারের বিষয় তদন্ত করবে না দুদক - Shera TV

যে আরনে ইভ্যালির অর্থ পাচারের বিষয় তদন্ত করবে না দুদক

অনলাইন ডেস্ক:

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থপাচারের বিষয়টির তদন্ত শুরু করলেও এখন বিষয়টি আর তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইভ্যালির ৩৫০ কোটি টাকার অভিযোগ অনুসন্ধানের প্রায় তিন মাস পর এমন তথ্য জানালেন দুদক চেয়ারম্যান।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ইভ্যালির অর্থপাচারের বিষয়টি দুদকের শিডিউলভুক্ত নয়। অর্থপাচারসহ প্রতিষ্ঠানটির অন্যান্য অপরাধের বিষয়টি অন্য কোনো সংস্থা দেখবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টের ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ পেয়ে গত ৮ জুলাই থেকে অনুসন্ধানে নামে দুদক। পরদিন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক। এরপর ১৫ জুলাই তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করে আদালত।

ইভ্যালির অর্থপাচারের বিষয়টি নিয়ে করা এক প্রশ্নের জবাবে মঙ্গলবার দুদকের চেয়ারম্যান বলেন, ‘ইভ্যালির দুর্নীতির বিষয়টিকে যখন মানি লল্ডারিংয়ের কথা বলা হয়েছিল তখন আমরা তদন্তের জন্য নিয়েছিলাম। ইভ্যালির মানিলন্ডারিংয়ের বিষয়টি এখন আর দুদক দেখছে না, অন্য কোনো সংস্থা দেখছে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360