পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ালেন আরও এক চালক - Shera TV পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ালেন আরও এক চালক - Shera TV

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ালেন আরও এক চালক

অনলাইন ডেস্ক:

জরিমানা করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও নিজের মোটরসাইকেল পোড়ালেন এক চালক। করোনা মহামারিতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন।

পুলিশ বলছে, মোটরসাইকেল চালকের আগে দুইটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট এক হাজার টাকা জরিমানা করেন। পরে ওই চালক কিছুদূর গিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা পাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের বাজাজ ডিসকোভার-১২৫ সিসি মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাড্ডা লিংক রোড এলাকায় নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম নামে এক ব্যক্তি। সেসময় পুলিশ বলেছিল, ট্রাফিক আইনে মামলা দেওয়ার পর তিনি ‘উত্তেজিত হয়ে’ ওই কাণ্ড ঘটান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360