শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫ উইকেটে জিতে শেষ হাসি অস্ট্রেলিয়ার - Shera TV শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫ উইকেটে জিতে শেষ হাসি অস্ট্রেলিয়ার - Shera TV

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫ উইকেটে জিতে শেষ হাসি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক:

প্রোটিয়াদের সংগ্রহ খুব একটা বড় ছিল না। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে মাত্র ১১৮ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

তবে এই অল্প রান নিয়েই অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে প্রোটিয়া বোলাররা। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি জিততে পারেনি তারা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫ উইকেটে জিতে শেষ হাসিটা হাসল অস্ট্রেলিয়া।

কঠিন লড়াইয়ের পর লো স্কোরিং ম্যাচটি জিততে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে ১৯.৪ ওভার পর্যন্ত। মাত্র ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে অজিরা। শেষদিকে ১৬ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন মার্কাস স্টয়নিস।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360