গ্রাহকদের যে বার্তা দিলেন ইভ্যালির এমডি মিলন - Shera TV গ্রাহকদের যে বার্তা দিলেন ইভ্যালির এমডি মিলন - Shera TV

গ্রাহকদের যে বার্তা দিলেন ইভ্যালির এমডি মিলন

অনলাইন ডেস্ক:

হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানটির অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির মিলন। মঙ্গলবার ধানমন্ডিতে বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছি‌লেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনায় আমরা আজ ২৬ অক্টোবর প্রথম বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অডিট করা। এদিকে, ইভ্যালি নি‌য়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। মঙ্গলবার (২৬ আক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে তিনি এ পরামর্শ দেন।

সভা শে‌ষে ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন- ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360