শেষ রক্ষে হল না বাংলাদেশের - Shera TV শেষ রক্ষে হল না বাংলাদেশের - Shera TV

শেষ রক্ষে হল না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন জয় প্রান্তে দিক হারাল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪২ রান তাড়া করাটা খুব সহজ ছিল না। কিন্তু অসম্ভবও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ রান তাড়াটা কঠিনই করে তুলল বাংলাদেশের জন্য। গ্যালারি ভর্তি দর্শকের সমর্থনও অনুপ্রেরণা, ক্যারিবীয়দের বাজে ফিল্ডিং, বাজে বোলিংও অনুপ্রেরণা হতে পারেনি মাহমুদউল্লাহদের জন্য। জয়ের খুব কাছে পৌঁছেও লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ।

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বিদায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হারটা ৩ রানের। এর আগে দুই দলই হেরেছিল নিজেদের প্রথম দুইটি ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে তাই জয়ের বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ- দুই দলের সামনেই। তাদের লড়াইটাও হলো সমানে সমান। যেখানে শেষপর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে সেমির আশা টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজের।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360