স্বেচ্ছাসেবক দল ছাড়লেন ৫৬ নেতা - Shera TV স্বেচ্ছাসেবক দল ছাড়লেন ৫৬ নেতা - Shera TV

স্বেচ্ছাসেবক দল ছাড়লেন ৫৬ নেতা

অনলাইন ডেস্ক:

কমিটি গঠনকে কেন্দ্র করে ভোলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল দেখা দিয়েছে। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের পৌর ও সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে এ অভিযোগে স্থানীয় ৫৬ নেতা পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোনতাসির আলম রবিন চৌধুরী বলেন, কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করে শুধুমাত্র যুগ্ম দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে গত ২৮ অক্টোবর ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ত্যাগী ও রাজপথের আন্দোলনকারীদের বঞ্চিত করা হয়েছে। এ কমিটি দেখে তারা বিস্মিত ও হতবাক। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই তারা পদত্যাগ করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360