সড়কেই ঝড়ে গেল মেধাবী শিক্ষার্থী তৌহিদের বিএসএস স্বপ্ন - Shera TV সড়কেই ঝড়ে গেল মেধাবী শিক্ষার্থী তৌহিদের বিএসএস স্বপ্ন - Shera TV

সড়কেই ঝড়ে গেল মেধাবী শিক্ষার্থী তৌহিদের বিএসএস স্বপ্ন

অনলাইন ডেস্ক:

সম্প্রতি শেষ হওয়া ৪৩ তম বিসিএস পরীক্ষা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিহাদ।আজ মঙ্গলবার সকালে বড় ভাইকে নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলেন বাড়িতে। কিন্তু পথেই ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই ভাই।

জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ছাত্র এবং তার বড় ভাই ফিরোজ মোর্শেদ গাজীপুর জেলার ভবানীপুর এলাকার ডিবিএল সিরামিক্সে কাজ করতেন। তাদের তার বাড়ি জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকায়।বিষয়টি নিশ্চিত করে জিহাদের চাচাতো ভাই মোহাম্মদ তন্ময় সংবাদমাধ্যমকে জানান, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিসিএস প্রিলিমারি শেষ করে আজ বড় ভাইকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল জিহাদের।

সকালে দুইজনই ঢাকা থেকে মোটরবাইকে করে বাড়ি আসছিলেন।এ সময় ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান তারা।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। নিহত দুই ভাইয়ের লাশ থানায় আছে এবং তাদের হস্তান্তর প্রক্রিয়া চলছে।
দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ববিতে আবিষ্কার হলো ‘টকিং গ্লাস’
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেরা টিভি /আকিব

Developed BY: Shera Digital 360