জামিন পেলেন না আরজে নিরব - Shera TV জামিন পেলেন না আরজে নিরব - Shera TV

জামিন পেলেন না আরজে নিরব

স্টাফ রিপোর্টার:

গুলশান থানার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নীরবের জামিন নাকচ করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন। একই আদালত গত ২৮ অক্টোবর আরজে নীরবকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এই মামলায় গত ২৮ অক্টোবর আরজে নীরবকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিন আরজে নীরবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। এর আগে আরও দুই মামলায় নীরবের জামিন নামঞ্জুর করেন আদালত। গত ৮ অক্টোবর আরজে নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নীরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360