ফেরি সংকটে দৌলতদিয়া ফেরীঘাটে দীর্ঘ যানের সারি, ভোগান্তি চরমে - Shera TV ফেরি সংকটে দৌলতদিয়া ফেরীঘাটে দীর্ঘ যানের সারি, ভোগান্তি চরমে - Shera TV

ফেরি সংকটে দৌলতদিয়া ফেরীঘাটে দীর্ঘ যানের সারি, ভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট:

ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ ভোগান্তি  সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। দৌলতদিয়া ফেরিঘাট পারাপারে যানাবহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে তিনদিন পর্যন্ত। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাস বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার পার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ। তবে, যাত্রীবাহী বাসকেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অনেক যাত্রী বাস থেকে নেমে লঞ্চে ফেরি পার হয়ে চলে যাচ্ছে। এতে করে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

চরম দুর্ভোগ সৃষ্টি হলেও ফেরি বাড়ানোর হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। অন্যদিকে, এই মহাসড়ক সচল রাখার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছ ৫ শতাধিক যানবাহন।

যানবাহনের চালকেরা জানান, এই ভোগান্তির জন্য দায়ী ফেরিঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এক সময় ২০টি ফেরি চলাচল করতো। কিন্তু, অজানা কারণে ধীরে ধীরে ফেরির সংখ্যা হ্রাস পায়। সঙ্গে বাড়তে থাকে ভোহান্তির মাত্রা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360