প্রসেনজিৎের সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা - Shera TV প্রসেনজিৎের সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা - Shera TV

প্রসেনজিৎের সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক: এবার বুম্বাদা ওরফে ওপার বাংলার প্রসেনজিৎের সঙ্গে জুটি বাঁধছেন নির্মাতা সৃজিত মূখার্জীর স্ত্রী ও অভিনেত্রী রাফায়াত রশিদ মিথিলা।
টালিউডের পরিচালক শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাফিয়াথ রশিদ মিথিলা। এ ছবির প্রযোজক হিসেবে থাকছেন অভিনেতা জিৎ।

টালিপাড়ায় শৌভিক কুণ্ডুর নতুন সিনেমা ‘আয় খুকু আয়’ ঝড় তুলতে চলেছে। ছবির শুটিং শুরু হচ্ছে আগামী সোমবার (১৫ নভেম্বর)। ছবিতে এক ঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। তালিকায় আছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

শুধু জুটিতে নয়, ছবির গানের ক্ষেত্রেও সাহসের পরিচয় দিতে চলেছেন শৌভিক এবং সুরকার রণজয় ভট্টাচার্য। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের এক সময়কার বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ গানটি নতুন ভাবে সংস্করণ শোনা যাবে এ ছবিতে। এ ছবিতে সুরকারের কাজ করবেন রণজয় ভট্টাচার্য। গানটিকে এই সময়ের মতো করে বাঁধতে চলেছেন রণজয়। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শোনা যাবে গানটি।

ছবির বিষয় নিয়ে পরিচালক শৌভিক কুণ্ডু বলেন, ‘‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!’’ পরিচালকের দাবি, সবাই শহরের কথা বলে। তিনি না হয় ভিন্ন দিক তুলে ধরলেন। তা ছাড়া, তিনি নিজে উঠে এসেছেন গঞ্জ থেকে। তাই তার পরিচালিত সমস্ত ছবিই তার জীবনের ছায়া।

প্রসেনজিৎ ও মিথিলা চরিত্র নিয়ে পরিচালক বলেন,”এই জুটি সম্পর্কে কিছুই বলব না। দুইমাসের মধ্যে টিজার ও ট্রেলার সামনে আসবে, তখনই দেখতে পাওয়া যাবে”।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360