মঙ্গলবার থেকে চালু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল - Shera TV মঙ্গলবার থেকে চালু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল - Shera TV

মঙ্গলবার থেকে চালু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে প্রথমদিন পরীক্ষামূলকভাবে শুধুমাত্র একটি (কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন) জাহাজ চলাচল করবে। প্রশাসনের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ১৮ নভেম্বর থেকে সবগুলো জাহাজ চলাচল করবে।

কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন জাহাজটি টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন সেন্টমার্টিন যাবে। জাহাজের ধারণক্ষমতা ৩১০ জনের হলেও এরই মধ্যে অর্ধেকেরও বেশি আসন বুকিং হয়ে গেছে।

তিনি আরও জানান, এই জাহাজটি ছাড়াও আরও কয়েকটি জাহাজ প্রসাশনের ছাড়পত্র পেয়েছে। তবে এগুলো ১৮ নভেম্বর থেকে ছাড়বে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360