না ফেরার দেশে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল করিম - Shera TV না ফেরার দেশে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল করিম - Shera TV

না ফেরার দেশে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল করিম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ওনার বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তিনি মারা যান। সদ্য প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

আফজলের খানের ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামীকাল বুধবার সকাল ১১ টায় মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লা জেলা আওয়ামী লগিের নেতাকর্মীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360