মোংলায় কার্গো ডুবি, নিখোঁজ ৫ - Shera TV মোংলায় কার্গো ডুবি, নিখোঁজ ৫ - Shera TV

মোংলায় কার্গো ডুবি, নিখোঁজ ৫

স্টাফ রিপোর্টার:
মোংলায় কার্গো ডুবির ঘটনায় ৫ জন নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই বাল্কহেডের দুই স্টাফকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের সন্ধানে সেখানে উদ্ধার তৎপরতার কাজ করছে কোস্ট গার্ড।

সূত্র জানায় বন্দরের হারবাড়িয়া ৯ নাম্বারে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি এলিনা- বি থেকে কয়লা বোঝাই করে ঢাকার উদ্যোশে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। এসময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করা বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সাথে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির।

এসময় স্টিভিডরিং কোম্পানী মেসার্স টি হক এর লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসার সদস্যকে উদ্ধার করে। টি হক কোম্পানীর সুপার ভাইজর মো. লোকমান হোসেন এতথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনার পর কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানালেও রাত বারোটার মধ্যে কারো সহযোগীতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবেগেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়। এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে এবং ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360