আওয়ামী লীগ ১০ টাকা চালের বদলে লাঠির বাড়ি খাওয়াচ্ছে - আফরোজা আব্বাস - Shera TV আওয়ামী লীগ ১০ টাকা চালের বদলে লাঠির বাড়ি খাওয়াচ্ছে - আফরোজা আব্বাস - Shera TV

আওয়ামী লীগ ১০ টাকা চালের বদলে লাঠির বাড়ি খাওয়াচ্ছে – আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার বিএনপির নারী নেতাকর্মীদের বিরুদ্ধেও শতশত মামলা দিয়েছে, বলছিল ১০ টাকায় চাল খাওয়াবে, কিন্তু আমরা খাচ্ছি লাঠির বাড়ি আর মামলা। এই সরকারের উদ্দেশ্য হলো জনগণের ওপর অত্যচার নির্যাতন করা।

গতকাল বুধবার (১৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার মানুষের মৌলিক অধিকারগুলোতে এখন মুনাফা বসিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের এখন মরার ওপর খড়ার ঘা। সরকার উন্নয়নের নামে লুটপাট আর মানুষের জন্যে গুম খুন উপহার দিচ্ছে।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি আমিনা আল গাজী, জেলা বিএনপির রশীদ মিয়া, মহিলা দলের সুলতানা আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টিসহ মহিলা দলের নেতাকর্মীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360