বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ - Shera TV বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ - Shera TV

বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: পাবলিক বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা আরও জানান, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

তবে, এখনও শিক্ষার্থীদের দাবির বিষয়ে বাস মালিক-শ্রমিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360