ভাড়া করা গর্ভে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা - Shera TV ভাড়া করা গর্ভে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা - Shera TV

ভাড়া করা গর্ভে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভাড়া করা গর্ভে যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। সারোগেসি বা গর্ভভাড়া পদ্ধতির মাধ্যমে মা হলেন তিনি। আজ বৃহস্পতিবার প্রীতি তার স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এই খবর জানান।

মা হওয়ার সুসংবাদটি দিয়ে প্রীতি তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি সকলের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই। আমি এবং জেন আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি। যাদের একজনের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ। আমাদের জীবনের নতুন এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া বলিউডে নতুন কিছু নয়। সম্প্রতি মেয়ে সমিশার সময়তেও সারোগেসির সাহায্য নিয়েছিলেন শিল্পা শেঠি। শাহরুখের ছোট ছেলে আব্রাহামের জন্মও সারোগেসির মাধ্যমে।এমনকি একসময়কার নীল ছবির অভিনেত্রী সানি লিওনের যমজ সন্তানের জন্মও এই পদ্ধতিতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360