সপ্তম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১ - Shera TV সপ্তম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১ - Shera TV

সপ্তম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
সপ্তম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব গ্রেফতারের পর অভিযুক্ত রিশাদ মিয়াকে টাঙ্গাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। রিশাদ মিয়া সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায় সদর উপজেলার বড় বেলতা এলাকায় ট্রাক্টর চালাতে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী নজরে পড়ে রিশাদ মিয়ার। প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়নি ওই ছাত্রী। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রিশাদ মিয়াসহ একদল সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির মা টাঙ্গাইল সদর থানা ও র‌্যাব কার্যালয়ে অভিযোগ দেন।

পরে র‌্যাব ১২ এর ৩নং কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান শুরু করে। র‌্যাবের গোয়েন্দা তৎপরতা, অনুসন্ধান ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, ভিকটিম ও অপহরণকারীরা সখীপুর উপজেলায় অবস্থান করছে। অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে বারবার স্থান পরিবর্তন করে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ঘরের ভিতরে ভিকটিমকে হাত-পা, মুখ বাঁধা ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা হতে রিশাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360