প্রায় ৬'শ দিন পর মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ - Shera TV প্রায় ৬'শ দিন পর মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ - Shera TV

প্রায় ৬’শ দিন পর মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: প্রায় ৬’শ দিন মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যমতে সারাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি।
ফলে গত বছরের ৩ এপ্রিলের পর থকে দীর্ঘ ৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এতে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে অপরিবর্তিত থাকল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যু ঘটেছিল ১০ দিন পর ১৮ মার্চ। এরপর কম-বেশি মৃত্যুতে ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি। তারপর শনিবারের আগে মৃত্যুহীন দিন আর ছিল না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360