নিজ কার্যালয়ে সহযোগীসহ খুন কাউন্সিলর - Shera TV নিজ কার্যালয়ে সহযোগীসহ খুন কাউন্সিলর - Shera TV

নিজ কার্যালয়ে সহযোগীসহ খুন কাউন্সিলর

স্টাফ রিপোর্টার:

দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেলসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল (৫২) ও পাথরিয়াপাড়া এলাকার বাসিন্দা হরিপদ সাহা (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে ৪ থেকে ৫ জন মুখোশধারী পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে। এতে কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন, এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি। আমরা খতিয়ে দেখছি ঘটনাটি। আপনারা হাসপাতাল থেকে খবর নেন। আমরা অন্যান্য বিষয় সামাল দিচ্ছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360