আরও ১৭৯ রোহিঙ্গা স্থানান্তরিত হচ্ছে ভাসানচরে - Shera TV আরও ১৭৯ রোহিঙ্গা স্থানান্তরিত হচ্ছে ভাসানচরে - Shera TV

আরও ১৭৯ রোহিঙ্গা স্থানান্তরিত হচ্ছে ভাসানচরে

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন ৩৭৯ জন রোহিঙ্গা। প্রায় আট মাস পর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। এর আগে বুধবার (২৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রামস্থ নৌবাহিনী সূত্র জানায়, বুধবার উখিয়া থেকে প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভালো খাবার-দাবারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে তাদের ভাসানাচরে নিয়ে যাওয়া হচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360