মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে - Shera TV মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে - Shera TV

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে আগামী ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

আবেদন প্রক্রিয়া:
২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে। সরকারি মাধ্যমিকে লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারির ক্ষেত্রে লটারি হবে ১৯ ডিসেম্বর। উভয় ক্ষেত্রেই আবেদন ফি ধরা হয়েছে ১১০ টাকা।  এছাড়া ঢাকা মহানগরীসহ সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে https://gsa.teletalk.com.bd এ ঠিকানায় পাওয়া যাবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360