পঞ্চম ধাপের ৭০৭ ইউপি নির্বাচনের তারিখ ঘোষনা - Shera TV পঞ্চম ধাপের ৭০৭ ইউপি নির্বাচনের তারিখ ঘোষনা - Shera TV

পঞ্চম ধাপের ৭০৭ ইউপি নির্বাচনের তারিখ ঘোষনা

স্টাফ রিপোর্টার:
পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী বছরের ৫ই জানুয়ারি ।

শনিবার দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।

ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ই ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া শেষ হবে ৯ই ডিসেম্বর। আপিল ১০ই থেকে ১২ই ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ই ও ১৪ই ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ই ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৭ই ডিসেম্বর

উল্লেখ্য, ইতোমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গত ২১শে জুন ও ২০শে সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360