গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন - Shera TV গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন - Shera TV

গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর গুলশান এলাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গুলশান ১ এর ১০ নাম্বার রোডের কোহিনূর ভবনে আজ সোমবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পরপরই খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে কি কারনে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ভবনের বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360