একদিনের ব্যাবধানে ফের বাড়ল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা - Shera TV একদিনের ব্যাবধানে ফের বাড়ল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা - Shera TV

একদিনের ব্যাবধানে ফের বাড়ল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

স্টাফ রিপোর্টার:

একদিনের ব্যবধানে ফের বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের হার। গেল ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় বেশি। মৃতের তালিকায় নতুন করে যুক্ত হওয়া ৫ জনের চারজনই ঢাকার এবং বাকি একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১০ জনে। এছাড়া ৮৪৮ টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৯১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ১১ জনে দাঁড়াল। মঙ্গলবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360