প্রধানমন্ত্রীর সাক্ষাত চান মাহি - Shera TV প্রধানমন্ত্রীর সাক্ষাত চান মাহি - Shera TV

প্রধানমন্ত্রীর সাক্ষাত চান মাহি

অনলাইন ডেস্ক: অনলাইন থেকে অফলাইন। সমালোচনার ঝড় বইছে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কেন্দ্র করে। তার উস্কানিমূলক ও অসংলগ্ন বক্তব্য ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রুপালি পর্দার অভিনেত্রি মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপকে ঘিরে। এই অডিও ক্লিপ ফাঁস হবার পরপরই নড়েচড়ে বসে মন্ত্রী পরিষদ। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন। তারপর দিন মঙ্গলবার ব্যাক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করে তথ্য প্রতিমন্ত্রী। তারপরেই মক্কা থেকে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রি মাহিয়া মাহি। তিনি সেখানে আত্মপক্ষ সমর্থন করে বেশ কিছু তথ্যও জানান। তবে তারপরই এক ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। আমার অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যার্থ হবে না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360