৫ সিমের বেশি নিবন্ধন না দেওয়ার সুপারিশ - Shera TV ৫ সিমের বেশি নিবন্ধন না দেওয়ার সুপারিশ - Shera TV

৫ সিমের বেশি নিবন্ধন না দেওয়ার সুপারিশ

সেরা টেক ডেস্ক:
একজনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুকূলে সর্বোচ্চ পাঁচটির বেশি সিম নিবন্ধন না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সদস্য মোস্তাফিজুর রহমান, মাহবুবউল-আলম হানিফ ও মুহিবুর রহমান মানিক।

বৈঠক শেষে সভাপতি বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে জানানো হয়েছে, তারা একটি এনআইডির অনুকূলে বর্তমানে ১৫টি সিম নিবন্ধনের সুযোগ দিচ্ছেন। বেশি বেশি সিম নিয়ে তা অপব্যবহারের সুযোগ রয়েছে। এজন্য আমরা এই সংখ্যা কমিয়ে ৫টি দেওয়ার নির্দেশনা দিয়েছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360