ঘন কুয়াশায় ফেরি বন্ধ, দূর্ভোগে ৫ শতাধিক যানবাহন - Shera TV ঘন কুয়াশায় ফেরি বন্ধ, দূর্ভোগে ৫ শতাধিক যানবাহন - Shera TV

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, দূর্ভোগে ৫ শতাধিক যানবাহন

স্টাফ রিপোর্টার:

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।

ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েছেন। ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমায় ভোর ৫টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে রয়েছে শতাধিক বাস। এছাড়া, পণবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে তিনদিন পর্যন্ত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360