রাজশাহীর পর এবার চট্টগ্রামে ডা. মুরাদের নামে মামলার আবেদন - Shera TV রাজশাহীর পর এবার চট্টগ্রামে ডা. মুরাদের নামে মামলার আবেদন - Shera TV

রাজশাহীর পর এবার চট্টগ্রামে ডা. মুরাদের নামে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আবেদনটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত।

আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী। এর আগে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা নেওয়ার জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আদালতে আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী। এ আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানি হতে পারে। অপরদিকে রাজশাহীতেও তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360