রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী - Shera TV রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী - Shera TV

রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

(ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার:

৬ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে জানা গেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর। তাকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় মালের বিমানবন্দরে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে যে চুক্তি তাও নবায়ন করা হবে বলে জানা গেছে। একই সাথে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফার্স্টলেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় শেখ হাসিনা যোগ দেবেন। শেখ হাসিনা শুক্রবার মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। এরপর ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360