বিজয়ের সুবর্নজয়ন্তীতে বাংলাদেশের মেয়েদের পায়ে ভারত বধ - Shera TV বিজয়ের সুবর্নজয়ন্তীতে বাংলাদেশের মেয়েদের পায়ে ভারত বধ - Shera TV

বিজয়ের সুবর্নজয়ন্তীতে বাংলাদেশের মেয়েদের পায়ে ভারত বধ

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে বাংলাদেশের মেয়েদের পায়ে বধ হয়েছে ভারতীয় মেয়েদের সাফ অনূর্দ্ধ-১৯ ফুটবল টিম। দীর্ঘদিন পরে সাফের আরেকটি ট্রফি ঘরে আসায় বেশ উচ্ছসিত দেশবাসী। সেই আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা দেশবাসীকে উৎসর্গ করলেন অধিনায়ক মারিয়া মান্দা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, ‘বিজয়ের সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিলাম।

দেশের মাটিতে খেলা, অনেক দর্শক ছিল মাঠে। তাদের আমরা ভালো খেলা উপহার দিলাম। সবাইকে ধন্যবাদ, তারা আমাদের সমর্থন দিয়েছেন। অনেক ভালো লাগছে, আমরা তাদের শিরোপা উপহার দিতে পেরেছি।’ টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল করা শাহেদা আক্তার রিপা বলেন, ‘অনেক অনেক ভালো লাগছে। সবাই আমাদের সমর্থন করেছে। আমরা তার প্রতিদান দিতে পেরেছি। এতটা প্রত্যাশা করিনি। আল্লাহর রহমতে এটা হয়েছে।’

মনিকা চাকমার কথা, ‘মাঠে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360